• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১০:৩১ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Ad

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Ad
Ad

মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচিকে একটি বড় আন্দোলনে রূপ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে খাল খনন কার্যক্রম স্থবির থাকায় দেশবাসী জলাবদ্ধতা, জলাশয়ে পানির সংকট এবং সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই এই কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছিলেন। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে বসে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে।

মন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের সময়সূচি নির্ধারণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরুর পর ১৮০ দিনের মধ্যেই মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২১





শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:৩০


Follow Us