নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসের শুরুতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পারিজাত গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৮ ফেব্রুয়ারি বুধবার স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি এ গাছের চারা রোপণ করেন। এর আগে বেলা ১১টায় প্রথমে সরকারপ্রধান হিসেবে এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাতের চারা রোপণ করেন।


এসময় মন্ত্রিপরিষদের সদস্যরা বলেন, একাত্তরের মহান চেতনায় উজ্জীবিত হয়ে দল-মতের ঊর্ধ্বে থেকে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে কর্মসূচি শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available