• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০০:০০ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রথমবারের মতো লটারিতে সাবরেজিস্ট্রার বদলি

৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৩:৫২

প্রথমবারের মতো লটারিতে সাবরেজিস্ট্রার বদলি

অনলাইন ডেস্ক: জনমনের নেতিবাচক ধারণা থেকে বের হতে প্রথমবারের মতো শুরু হয়েছে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া। প্রথম ধাপে ১৩১ জনকে বদলি করা হয়েছে।

৬ অক্টোবর মঙ্গলবার সকালে বদলি কার্যক্রম উদ্বোধনের পর এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় তিনি বলেছেন, সাবরেজিস্ট্রার পদে বদলি-পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা আছে। রাতারাতি সব পাল্টে ফেলা  সম্ভব না। কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে, সে কাজ আজ শুরু হলো। ঢাকায় পোস্টিংকে প্রাইস পোস্টিং হিসেবে ধরা হয়। ধরে নেওয়া হয়, যাদের এখানে পোস্টিং হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রাইস পোস্টিংয়ের মধ্যে প্রথম লটারি হচ্ছে।

আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্যে ১৮ জনকে লটারির মাধ্যমে প্রথম ধাপে বাছাই করা হয়েছে। এর মধ্য থেকে দক্ষতা দেখে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে বদলি করা হবে। বদলিকৃত স্থানে এসেই যদি কেউ দুর্নীতি শুরু করে, তাহলে তাকে সরিয়ে দেয়ার কথাও জানান তিনি।

সাবরেজিস্ট্রারের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫১:২২