• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৭:৩৫ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৭:৫২

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের হাতে এই দলিল ও চাবি দেওয়া হয়।

Ad
Ad

হাদির পরিবারকে যে ফ্ল্যাটটি দেওয়া হয়েছে, তা লালমাটিয়ায় অবস্থিত এবং ‘সরকারি দোয়েল’ টাওয়ারে এক হাজার ২১৫ বর্গফুটের আকারের। ফ্ল্যাটের পাশাপাশি সরকার হাদির পরিবারের জীবন-যাপনের ব্যয় নির্বাহের জন্য আরও এক কোটি টাকা সহায়তা প্রদান করবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

ফ্ল্যাট হস্তান্তরের পর হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ফেসবুকে লিখেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের ফিরনাস ও আমাকে সাক্ষাৎ করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ হাদিকে সঠিক বিচার প্রদান পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।’

তিনি আরও জানান, আমার ভাইদের উপর যে হামলা করা হয়েছিল, তাতেও প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের স্বার্থে সবরকম সহায়তা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২


সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:২৬




দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭



Follow Us