• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:৪২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মনোনয়নপত্র জমার সময় বাড়ছে না : ইসি সচিব

২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:৪০

মনোনয়নপত্র জমার সময় বাড়ছে না : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২৯ ডিসেম্বর সোমবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা কমিশনের নেই।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

আগে, ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানিয়েছিলেন, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নেই।

ইসির সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০