• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৩:৩১ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

চার্জশিট ৭ জানুয়ারি

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: সৈয়দা রিজওয়ানা

২৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:১৭:৫০

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: সৈয়দা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এসে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা শহীদ হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এই বাংলাদেশের মাটিতে, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই হত্যাকারীদের বিচার সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

তিনি বলেন, শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। হাদিকে আমি আমার ভাই মনে করতাম। দেশের জন্য তার শহীদ হওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নেয়, তার হত্যার বিচার নিশ্চিত করা জাতীয় দায়িত্ব।

উপদেষ্টা আরও বলেন, সরকার হয়তো আন্দোলনকারীদের মতো শাহবাগে বসে নেই, তবে এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে নিরলসভাবে কাজ করছে। তদন্তের স্বার্থে এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা প্রতিপক্ষকে শক্তিশালী করতে পারে।

তিনি জানান, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে সুনির্দিষ্ট চার্জশিট দাখিল করা হবে। ইনশাআল্লাহ, ৭ জানুয়ারি ২০২৫-এর পর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন দ্রুত বিচার সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

রূপপুরে প্রথম ইউনিটে ‘ফিজিক্স টেস্ট’ সম্পন্ন

তিনি বলেন, অতীতে আসিয়া হত্যাকাণ্ডে ছয় কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই সরকার এবারও শক্তিশালী ও নির্ভুল চার্জশিট দিতে চায়।

রিজওয়ানা হাসান আরও জানান, অভিযুক্তরা দেশত্যাগ করলেও তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চলবে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পলাতকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ