রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।৬ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে মিছিলটি শুরু হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়ায় জনমতের প্রতি হস্তক্ষেপ বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, ৫ মার্চ বৃহস্পতিবার সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি তোলা হয়। একদিন পরই এ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হলো।