• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৫:২১ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

টোকিওতে ফ্যাশন মেলায় বাংলাদেশের ৩০ প্রতিষ্ঠান

৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৫:০৮

টোকিওতে ফ্যাশন মেলায় বাংলাদেশের ৩০ প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট: জাপানের টোকিও বিগ সাইটে বিশ্বের অন্যতম বৃহৎ প্রদর্শনী ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও-শরৎ ২০২৬’-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক, গৃহসজ্জার বস্ত্র ও চামড়াজাত পণ্যের সক্ষমতা তুলে ধরতে এবারের মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীনে ও আর্থিক সহযোগিতায় ২৫টি বাংলাদেশি প্রতিষ্ঠান ২৭টি বুথ নিয়ে অংশ নিয়েছে। এ ছাড়া আরও পাঁচটি বাংলাদেশি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশ নিয়েছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত বাংলাদেশি পণ্যের মান ও বৈচিত্র্য দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

প্যাভিলিয়ন পরিদর্শন শেষে টোকিও বিগ সাইটের প্রদর্শনী হলে ‘পোশাক, গৃহসজ্জার বস্ত্র ও চামড়াজাত পণ্যের উৎস হিসেবে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার সহায়তায় আয়োজিত সেমিনারে জাপানি আমদানিকারক, বিনিয়োগকারী, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে বাংলাদেশের পোশাক, গৃহসজ্জার বস্ত্র ও চামড়াজাত পণ্যের গুণগত মান, উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে সম্ভাবনা তুলে ধরা হয়।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩২:৩৬


আজ থেকে শুরু রাওয়া বইমেলা
আজ থেকে শুরু রাওয়া বইমেলা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:০৬


তিনি এখন ড. লিওনেল মেসি
তিনি এখন ড. লিওনেল মেসি
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১১:০০