• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:২৮:২০ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

গণভোট ও জুলাই সনদ নিয়ে আজ সিদ্ধান্ত দিতে পারে সরকার

১৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:১৭:৩২

গণভোট ও জুলাই সনদ নিয়ে আজ সিদ্ধান্ত দিতে পারে সরকার

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও গণভোট নিয়ে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সিদ্ধান্ত দিতে পারে অন্তর্বর্তী সরকার। এদিন দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ব্যাপারে সমাধান আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এর আগে, গত ১১ নভেম্বর জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও জানান, আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। না পেলে ১৩ নভেম্বর আমরা সিদ্ধান্ত নেব।

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মেলেনি কোনও সমাধান। নোট অব ডিসেন্ট বাদ দেওয়াসহ বিভিন্ন সুপারিশ নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি। আর অন্যদিকে গণভোট ও পিআরের সুরাহা না পেয়ে আন্দোলনমুখী জামায়াতে ইসলামী ও তাদের সমমনারা।

আরও পড়ুন

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ

জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রধান উপদেষ্টার সইয়ের নিশ্চয়তা ছাড়া সনদে সই করবে না বলে জানিয়ে দিয়েছে এনসিপি। আর মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে সনদে সই করেনি বাম জোট।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধে প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি জুলাই সনদে। সেখানে অঙ্গীকারনামার মাঝে রাষ্ট্রীয় ৪ মূলনীতি বাদ দিতে চাওয়া হয়েছে। এর মানে তো মুক্তিযুদ্ধকে বাদ দিতে চাওয়া।

জুলাই সনদ নিয়ে এনসিপির দাবি আবার দুইটি। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতির এটা জারি করার রাজনৈতিক, আইনি ও নৈতিক কোনো ভিত্তি নেই। একইসঙ্গে গণভোটকে বাধ্যতামূলক করতে হবে। সরকার এ দুটি বিষয়ে সিদ্ধান্তে এলে আমরা স্বাক্ষর করব।

আরও পড়ুন

ডিসেম্বরের আগেই বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশা করছে সরকার

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, মৌলিক বিষয়ে দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ রাজনৈতিক সংকট তৈরি করেছে। সব দলক রেখে সনদ বাস্তবায়নের আশা করছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, ৪৮টি পয়েন্টের মধ্যেও ১৫টি ইস্যু এসেছে, সেখানে মৌলিক কিছু বিষয় আছে। সেগুলোতে নোট অব ডিসেন্ট আছে। এগুলো রাজনৈতিক সংকট তৈরি করেছে। এ বিষয়গুলো মাথায় রেখে উপদেষ্টা পরিষদে বৈঠক হতে পারে। সরকার আত্মবিশ্বাসী যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় রেখে একটি চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছানো যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৮