• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২০:০৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

পুলিশে ২৭৩ জন এসআই পদে পদোন্নতি

৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:০৬:০৫

পুলিশে ২৭৩ জন এসআই পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ আজ বিভিন্ন ইউনিটের মোট ২৭৩ জন উপ-পরিদর্শককে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে।

৩ নভেম্বর সোমবার সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাইয়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতির অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন নিরস্ত্র শাখার উপ-পরিদর্শক, সশস্ত্র শাখার উপ-পরিদর্শক এবং ট্রাফিক সার্জেন্টরা।

আরও পড়ুন

পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বেবিচকের উদ্যোগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৮ জন নিরস্ত্র উপ-পরিদর্শক, ৯৭ জন সশস্ত্র উপ-পরিদর্শক এবং ২৮ জন সিটি ও ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

জনস্বার্থে জারি করা এ আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬