• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৪:২৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় ড. ইউনূস

২৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১৯:৫৩

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

২৪ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্যএশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫১:৩৬




ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২২:৫৬


ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে আজকে যত খেলা
ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে আজকে যত খেলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩১



হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০১:৫৭