• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৮:২০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

গণমাধ্যম সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে : আলী রীয়াজ

৩১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০৫:৩৮

গণমাধ্যম সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণমাধ্যম সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে। সবকিছু কমিশন বা সরকার করে দিতে পারবে না। এ সময় তিনি দীর্ঘসময় যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের সমালোচনাও করেন।

৩১ আগস্ট রোববার দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ড. আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতৃত্ব কোনোভাবে দায় এড়াতে পারে না। ভবিষ্যতে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতে তাদের অঙ্গীকার করতে হবে। নিরাপত্তা, স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার আশায় সম্পাদকরা দালালি করলে কোনোদিন অধিকার আদায় সম্ভব না।

এদিন আলোচনা সভায় অন্যদের মধ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ছাড়াও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯