• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৬:১৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

‘রণবালী’র মাধ্যমে আবারও ফিরছে বিজয়-রাশমিকা জুটি

২৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২৫:২০

‘রণবালী’র মাধ্যমে আবারও ফিরছে বিজয়-রাশমিকা জুটি

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসছে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা- এমনটাই আলোচনা বেশ কয়েকদিন ধরে, এমন আবহে এই জুটিকে নিয়ে এলো নতুন খবর, গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রণবালী’। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘রণবালী’র মাধ্যমে আবারও পর্দায় ফিরছে বিজয়-রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এটি পরিচালক রাহুল সংকৃতিয়ানের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ; এর আগে তারা একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ উপহার দিয়েছিলেন।

সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। এর আগে বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমাটিও এই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছিল। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল।

উনিশ শতকের ভারতের সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘রণবালী’। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছায়া অবলম্বনে এর গল্প সাজানো হয়েছে। সিনেমার নাম ঘোষণার পাশাপাশি একটি বিশেষ টিজার বা ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা এবং ঔপনিবেশিক শাসনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯