• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৫১:২০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

১৬ আগস্ট ২০২৫ দুপুর ০১:৫১:০৫

সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

১৬ আগস্ট শনিবার সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি জানিয়ে বদিউল আলম বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবে। আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।

আরও পড়ুন

আগামীকাল যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তিনি বলেন, পুরোনো পদ্ধতিতে চললে আগের মতই নির্বাচন হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনই একমাত্র অংশীজন না। রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এছাড়া মাঠপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে, চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব বলেও মন্তব্য করেন বদিউল আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০