• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:২০:৪৮ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের প্রথম কার্যদিবস আজ

২৬ জুলাই ২০২৬ সকাল ১০:৪৫:০০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের প্রথম কার্যদিবস আজ

অনলাইন ডেস্ক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের দায়িত্ব পালনের প্রথম দিন শুরু হয়েছে ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে। ২৬ জুলাই রোববার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি কার্যক্রম শুরু করবেন।

পরে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজ উদ্দিন আহমদ। আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us