• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৪:৪৪ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের ৪ সদস্য বহিষ্কার

২৬ জুলাই ২০২৬ সকাল ১১:০৮:২৭

‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের ৪ সদস্য বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি: মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন কমিটি’র ওয়ার্ড পর্যায়ের চার সদস্যকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের পুলিশে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিণচড়া গ্রামের আতিয়ার রহমান, আনারুল ইসলাম, মো. আবদুর রাজ্জাক ও জাহেদুল ইসলাম।

জানা গেছে, ২৪ জুলাই শুক্রবার দিবাগত রাত ১টার দিকে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন কমিটি’র ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়ক খায়রুজ্জামান মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই চার সদস্যকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, আটক চারজনকে শনিবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us