• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:১৭ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা থাকবে

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৩

শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা থাকবে

অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য শনিবার (১৭ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ করে দিতে আগামী ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে (১৭ অক্টোবর)- এর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।

এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন: বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ হতে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে, গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

খোলা থাকায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবেন চাকরিজীবীরা। সচিবালয় সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবেন। এছাড়া ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৩৯

ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছেছে
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৮






ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৩৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৪:০৪