• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:১০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

জুলাই শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৭:৫৯

জুলাই শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, ৩০ লাখ টাকার মধ্যে চলতি (২০২৪-২৫) অর্থবছর সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ ও বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে।

আরও পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

এ ছাড়া আহতদের তিনটি ক্যাটাগরি করে সহায়তা দেওয়া হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ‘বি’ ক্যাটাগরিদের ৩ লাখ টাকা এবং মাসিক ভাতা ১৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিদের এককালীন এক লাখ টাকা এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এছাড়া যে সব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান শফিকুল আলম।

আরও পড়ুন

বাংলাদেশের ৭৩৭৯ পণ্য জাপানে করমুক্ত সুবিধা পাবে: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪