• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:০৩:১২ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৬:২৪

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথের পর তিনি ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য ফলপ্রসূ একটি জাতিসংঘ’।

শপথ গ্রহণের পর ড. খলিলুর রহমান অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করেন। এর মধ্য দিয়ে ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে ৪০ বছর পর এই পদে আবারও কোনো বাংলাদেশি আসীন হলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী।

ড. খলিলুর রহমানের সভাপতিত্বে ৮১তম অধিবেশনে বৈশ্বিক শান্তি, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং বহুপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালিত হবে।

সূত্র: দৈনিক যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১