• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৫:৩৯ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ সভা-সমাবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

৯ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১২:৩১

আওয়ামী লীগ সভা-সমাবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহিদ নূর হোসেন স্মরণে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। তবে দেশে এখন আওয়ামী লীগের সমাবেশ বা মিছিল করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

৯ নভেম্বর শনিবার দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান উপদেষ্টার প্রেস সচিব।

Ad
Ad

ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটির বাংলাদেশে প্রতিবাদ করার মতো কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।

Ad

আগামীকাল ১০ নভেম্বর রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট করেছে দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:২৮:৪২




Follow Us