ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
১৩ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে তিনি দেশে ফেরেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী। দীর্ঘদিন ধরে বাম নিতম্বের সমস্যায় ভুগছিলেন তিনি। পরদিন ২৪ জুলাই হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে চিকিৎসক দল তাঁর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিক হাঁটাচলা শুরু করেছেন এবং প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
ধর্মমন্ত্রীর অস্ত্রোপচারের আগে ও পরে তাঁর সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার সময় তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনও দোয়া মাহফিলের আয়োজন করে।
উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য। ২০২৬ সালে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available