• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৫:৫৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:২১

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর রোববার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা। জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের চাকরি ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসিনা কন্যা পুতুলের নিয়োগ ছিল ত্রুটিপূর্ণ। জাতিসংঘের জন্য এটি লজ্জাজনক।

সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও এ সংক্রান্ত জটিলতার সুরাহা কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা টাকা ফেরত আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: চ্যানেল ২৪

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২





জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯