জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪নং চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর পুত্র। স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আনোয়ার হোসেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available