• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:১৩:৫২ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

১৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৬:২২

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

১৪ অক্টোবর বুধবার দুপুরে সচিবালয়ে এলপিজি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজি অত্যাবশকীয় পণ্য। এটি বাংলাদেশের আহরিত পণ্য নয়; যেখান থেকে আনা হয় সেখানে যুদ্ধপরিস্থিতি চলছে। এর সাথে ডিলার পর্যায়ে যোগ হয়েছে ধর্মঘটের ডাক।

এদিকে, ধর্মঘট না করে আলোচনার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার করা না হলে সরকার আইনি ব্যবস্থা নিবে। জনগণ যেন কোনো অসুবিধায় না পড়ে সেদিকে খেয়াল রাখবে সরকার।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৪:৫৯