অনলাইন ডেস্ক: বিগত দিনে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তেমন কিছু পায়নি জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্প্রতি যেভাবে এগিয়েছে; তাদের থেকে অনেকগুলো বিমান কেনা হয়েছে, সয়াবিনসহ অন্য পণ্যও আমদানি হচ্ছে। তাই তাদের থেকে আরও সহায়তা আসা উচিত। এ বিষয়ে মার্কিন ট্রেজারি বিভাগ একমত হয়েছে।
১৪ অক্টোবর বুধবার থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এতে ঋণ ব্যবস্থাপনাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের বিষয় গুরুত্ব পায়।
উল্লেখ্য, ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে দেশটিতে গেছেন অর্থমন্ত্রী। যেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি ও সংস্কারের শর্ত নিয়ে সংস্থাটির সাথে আলোচনা চলছে ঢাকার।
তবে, কেবল ঋণ নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগে সরকার গুরুত্ব দিচ্ছে বলে এ সময় জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available