• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৮:৪২ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস

২৬ জুলাই ২০২৪ বিকাল ০৩:০৫:৪৫

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস

নিজস্ব প্রতিবেদক: কারফিউ শিথিলের সময়টায় রাজধানী ঢাকা থেকে চলাচল করছে দূরপাল্লার বাস। রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বাসগুলো। আবার বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস ঢাকায় এসেছে। ২৬ জুলাই শুক্রবার সকালে সড়ক পরিবহণ মালিক সমিতি, বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।

সূত্র বলছে, সকালে গাবতলী থেকে কিছু বাস উত্তরবঙ্গের দিকে, মহাখালী থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার দিকে, সিলেট রুটে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে। এসব বাসে যাত্রী সংখ্যা মোটামুটি ছিল।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কারফিউয়ে জরুরি কাজ ছাড়া কেউ দূরপাল্লায় যাতায়াত করছেন না। নিরাপত্তার স্বার্থে সবাই সাবধানে আছেন।

আরও পড়ুন

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

সিলেট থেকে ঢাকায় আসা যাত্রী আসাদুজ্জামান রাকিব বলেন, শনিবার আমাদের একটা পরীক্ষা আছে, সেটি দিতেই ঢাকায় আসা। বর্তমান পরিস্থিতিতে রাস্তায় একটু ভীত হলেও কোনো অসুবিধা হয়নি। নিরাপদে আসা গেছে।

ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে সৌখিন এক্সপ্রেস বাসের চালক মো. শরিফ বলেন, ময়মনসিংহ থেকে বাস চালিয়ে একটু আগেই ঢাকায় ফিরলাম। রাস্তায় কোনো সমস্যা নেই।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার বলেন, কারফিউ শিথিলের সময়ের ওপর নির্ভর করে আমাদের গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশে ছেড়ে গেছে।

আরও পড়ুন

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানি ঠেকাতে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ শুক্র ও শনিবার ঢাকাসহ চার জেলায় ৯ ঘণ্টা করে শিথিল থাকবে।

এই দুইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩২:১৬






রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫৫


আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:৫০