• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪৫ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরু

৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:০৬:০৩

বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরু

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ ৬ জানুয়ারি শনিবার সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে।

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্- মহাসচিব রুহুল কবির রিজভী। একই দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের পক্ষ থেকেও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই দিন রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে অসহযোগের ডাক দিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে দফায় দফায় ঢাকাসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

আগে ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে নয়াপল্টনে দলের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে চার দফায় পাঁচদিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো।

এছাড়াও তারা ২৮ অক্টোবরের পর থেকে ১২ দফায় মোট ২৩ দিন দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে।

আরও পড়ুন

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

আগামীকাল ৭ জানুয়ারি রোববার সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরদিন সকাল পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৮


পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১



ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬