• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৩:৪৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

২১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫০:৫৬

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২১ নভেম্বর শনিবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আরও পড়ুন

জননিরাপত্তা নিশ্চিতে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হচ্ছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ