• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৩:৩৫ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:০৯

২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: ২২ অক্টোবর খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর খুলনায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে জেলার দাকোপ উপজেলার সুন্দরবনের নালিয়ান হয়ে করমজলে যাবেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে জেলার দাকোপ উপজেলার নলিয়ান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতারা।

১৬ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর ওই এলাকা পরিদর্শন করেন তারা।

প্রধানমন্ত্রীর সুন্দরবন সফর কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধানমন্ত্রীর সফর স্থান পরিদর্শন করেছেন।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৫