• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫০:৫৭ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে হাসিনার নামে স্লোগান, আটক ৩

১১ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৬:৩২

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে হাসিনার নামে স্লোগান, আটক ৩
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের এক নেতা। এ সময় আরও ৪ যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

১০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।

আরও পড়ুন

ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক দুজন

তিন যুবককে আটক করে পুলিশে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।

তিনি বলেন, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কয়েক যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে ৪টি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের ৪ জন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। তবে অন্য ৩ জনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।

রহিম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তারা দুঃখও প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩ যুবককে আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে তাদের ঘিরে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর দিবাগত রাত ৩টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪