• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫১:৫২ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক

২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২

পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতারের পর এবার আটক করা হলো ২৫তম ও ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটক ২ কর্মকর্তা হলেন—মো. আবুল কালাম আজাদ ও মো. রাকিবুল হাসান।

সূত্রের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। আটক কালামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। তাকে গাজীপুর থেকে আটক করা হয়।

আরও পড়ুন

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

অপরদিকে, নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে আটক করা হয়। রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ বা কী অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।

এর আগে, ২৩ নভেম্বর সোমবার গোপালগঞ্জ জেলায় নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

আরও পড়ুন

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮


প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২