• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৫৩:৪২ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহের সঙ্গে পাঁচ চিরকুট উদ্ধার

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:২৫

সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহের সঙ্গে পাঁচ চিরকুট উদ্ধার

ডেস্ক রিপোর্ট: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধারের সময় পাঁচটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা চিরকুটগুলো পুলকের স্ত্রী, মেয়ে, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশে লেখা। এতে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাওয়া, তাদের খোঁজখবর রাখার অনুরোধ এবং নিজের কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।

প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন পুলক। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসা করিয়েও সুস্থ হতে পারেননি বলেও সেখানে উল্লেখ রয়েছে। পাশাপাশি তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্যারারা রোডের সমকাল ব্যুরো কার্যালয়ে পুলকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা খুলে মরদেহ উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে তার পরিচিতদের ভাষ্য।

তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭




ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:১৮


৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪২