• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৩৫:১২ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৯:৫৫

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন–চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) এবং একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)। মোকাররম ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। এবার গ্রামের বাড়িতে এসে বিয়ে করেছিলেন তিনি। শাহ আলম ধানের নৌকায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মোকারম ও শাহ আলম একসাথে মাছ ধরতে বাড়ির পাশের হাওরে যান। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আবহাওয়া বৈরী দেখে অনেক সময় গড়িয়ে যাওয়ার পরেও তাঁরা ফিরে না আসায় খোঁজ নিতে যায় তাদের স্বজনেরা। এ সময় হাওরের হাটু পরিমাণ পানিতে তাদের মরদেহ দেখতে পান। পরে, পুলিশে খবর দেওয়া হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭




ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:১৮


৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪২