• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০৩:০৭ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪২

৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার বেড়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

১২ সেপ্টেম্বর ​শ‌নিবার এক ​বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। এতে বলা হয়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এছাড়া, ​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭




ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:১৮


৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪২