• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫২:১৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

অনলাইন ডেস্ক: বাংলা শিশুসাহিত্যের বিশিষ্ট লেখক আমীরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আমীরুল ইসলাম দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন এবং তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ আগস্ট তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে গত রোববার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তার শারীরিক কোনো উন্নতি হয়নি।

আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কয়েক দশকের সাহিত্যজীবনে তিনি শিশুদের জন্য অজস্র গল্প, ছড়া, কবিতা, নাটক ও সৃজনশীল রচনা উপহার দিয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক, যার বেশিরভাগই শিশুসাহিত্যকেন্দ্রিক। শিশুদের মনস্তত্ত্ব, আনন্দ-বেদনা ও কল্পনার জগতকে অত্যন্ত সহজ ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলে বাংলা শিশুসাহিত্যে তিনি গড়ে তোলেন নিজস্ব এক স্বতন্ত্র ধারা।

শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সম্মানজনক ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এছাড়া সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য তিনি দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২