নিজস্ব প্রতিবেদক: ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে না এলে কালো পতাকাসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ।
২৩ এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভার্চুয়াল আদালতের বিরুদ্ধে কালো পতাকা মিছিল শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।


আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ভার্চুয়াল আদালত চালুর প্রতিবাদে আইনজীবীরা মিছিল করেছেন। পাশাপাশি সংবাদ সংগ্রহের স্বার্থে সাংবাদিকদের অবাধে সুপ্রিম কোর্টে প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

আইনজীবী মাহবুবুর রহমান খান অভিযোগ করেন, ভার্চুয়াল আদালত চালুর ফলে মামলা নিষ্পত্তির হার কমে গেছে এবং বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তিনি বলেন, পরীক্ষামূলক এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। আগামী সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী মঙ্গলবার থেকে কালো পতাকাসহ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আইনজীবীদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় ভার্চুয়াল আদালতে মামলা নিষ্পত্তির সংখ্যা কমে গেছে, যা সুপ্রিম কোর্টের কর্মঘণ্টার অপচয় ঘটাচ্ছে।
এদিন তারা এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান।
উল্লেখ্য, জ্বালানি সংকট মোকাবিলায় প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available