• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:২৪ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৮:১৯

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২
“ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া আলুবোঝাই ট্রাক”

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভুসি বোঝাই একটি ট্রাকের পিছনে আলুবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কা লেগে আলু বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার ও নিহত হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার দামোদরপুর শৌলা এলাকার মাদ্রাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত দু’জন হলেন- খুলনার পাইকগাছা উপজেলার ট্রাক চালক হানিফ মন্ডল (৫০) ও তার সহকারী একই এলাকার বেতবুনিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪৩)।

Ad

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আগে থেকেই ভুসি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বগুড়া অভিমুখে দ্রুতগামী অপর একটি আলু বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায় এবং ট্রাকের ভিতরে ড্রাইভার ও হেলপার আটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের কেবিন থেকে ট্রাকের হেলপার শরিফুলের মরদেহ ও ড্রাইভার হানিফ মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ড্রাইভার হানিফ মন্ডলের মৃত্যু হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের আমির হামজাকে আইনি নোটিশ
ফের আমির হামজাকে আইনি নোটিশ
২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১২:০৪

এবার ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত
এবার ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত
২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩৫










Follow Us