• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:২৬:৪৭ (31-Jul-2026)
  • - ৩৩° সে:

বেনজীরকে দেশে ফেরাতে কতদিন লাগতে পারে?

৩১ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৯:৫৯

বেনজীরকে দেশে ফেরাতে কতদিন লাগতে পারে?

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে দেশটির সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে দেশে ফিরিয়ে আনতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, দুবাই পুলিশ মামলার নথিপত্র পর্যালোচনার পর আরও কিছু তথ্য ও দলিল চেয়েছে। প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ প্রায় শেষ, শিগগিরই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল হয়ে দুবাই পুলিশের কাছে পাঠানো হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রত্যর্পণের সিদ্ধান্ত নির্ভর করবে চারটি বিষয়ের ওপর—অভিযোগের পর্যাপ্ত প্রমাণ, দুই দেশের আইনের সামঞ্জস্য, আদালতের সিদ্ধান্ত এবং কূটনৈতিক তৎপরতা। সংযুক্ত আরব আমিরাতের আদালত নথিপত্র যাচাই ও উভয় পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতিসহ দুদকের একাধিক মামলা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়।

যদিও বিদেশি নাগরিকত্ব বা আবাসিক মর্যাদার মতো বিষয় প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করতে পারে বলে মত দিয়েছেন কেউ কেউ, তবে বাংলাদেশ সরকারের দাবি, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইনের আওতায় বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

অতীতেও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে ইন্টারপোলের সহযোগিতায় একাধিক পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার নজির রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বেনজীরকে দেশে ফেরাতে কতদিন লাগতে পারে?
বেনজীরকে দেশে ফেরাতে কতদিন লাগতে পারে?
৩১ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৯:৫৯








Follow Us