• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫১:৫৮ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল পুনঃপ্রকাশের নির্দেশ হাইকোর্টের

২৫ জুন ২০২৬ দুপুর ০১:৩৬:৫৬

৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল পুনঃপ্রকাশের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক: ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আইনের ব্যত্যয়ের অভিযোগে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২৫ জুন বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি এবং এতে স্বচ্ছতার ঘাটতি ছিল। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে, আইনের ব্যত্যয় ঘটিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। ফলে আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছভাবে মেধাতালিকা প্রণয়ন ও ফল পুনঃপ্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ৪৫৫ জন নন-ক্যাডার চাকরিপ্রার্থী এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। মামলার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। সে সময় ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছিল।

পরবর্তীতে নন-ক্যাডার নিয়োগ ও পদসংখ্যা নিয়ে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন সময়ে চাকরিপ্রার্থীরা আন্দোলন ও আইনি পদক্ষেপ গ্রহণ করেন। ২০২৫ সালের ডিসেম্বরে হাইকোর্ট ৪৩তম বিসিএস উত্তীর্ণদের জন্য ৮ হাজার ৫০১টি নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশও দিয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
২৫ জুন ২০২৬ দুপুর ০১:৪৬:১৯







Follow Us