• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৬:৪৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

৪ মার্চ ২০২৬ দুপুর ০১:২০:৩৪

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দু’টিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে।

৪ মার্চ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী এ রিট দায়ের করেন।

রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবীরা হলেন, গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

রিট আবেদনে বলা হয়েছে, গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও রিটে উল্লেখ করা হয়েছে। রিটকারীদের দাবি, এ নিয়োগের বৈধতা বিচারিক পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে শুনানির জন্য বিষয়টি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৭






রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৫

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০০:০৬

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯