• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

২৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩১:০৫

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

নিজস্ব প্রতিবেদক: সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

২৬ জানুয়ারি সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি জানান, মানবিক দিক বিবেচনা করেই আদালত এই জামিন আদেশ দিয়েছেন।

জানা যায়, একাধিক মামলায় আটক থাকা সাদ্দাম গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় তার পাশে পাওয়া যায় তাদের নয় মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ। পুলিশ ও পরিবারের ধারণা, মানসিক বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেন।

ঘটনার পরদিন ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে সাদ্দামকে মাত্র পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। কারা কর্তৃপক্ষের তথ্যমতে, সন্ধ্যা ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারে পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সসহ পরিবারের ছয়জন নিকটাত্মীয়কে জেলগেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের বাইরে অপেক্ষমাণ স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

এদিকে স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ২৫ জানুয়ারি রোববার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে। বিবৃতিতে জানানো হয়, প্যারোলে মুক্তির বিষয়ে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো লিখিত আবেদন করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে কারা কর্তৃপক্ষ সাদ্দামকে জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারোলে মুক্তির আবেদন সংক্রান্ত যে সংবাদ প্রচার হয়েছে, তা সঠিক নয় বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২