• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:০৬:১৩ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:০৫:১৬

পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পাকশী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

১৪ মার্চ শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

Ad
Ad

পুলিশ জানায়, পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় ঝোপঝাড়ের কাছে পায়ে হাঁটা কাঁচা রাস্তার ধারে ময়লার স্তূপের মধ্যে লাল ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তার অংশ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে দুটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করা হয়।

Ad

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us