• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:৩৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও ঈদ সামগ্রী বিতরণ

১৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩২

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও ঈদ সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখারা গ্রামে ৫ শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৪ শনিবার বিকেল ৫টার দিকে কামারখারা মমতাজ আলোর বাড়ির আঙিনায় এ দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Ad
Ad

এ সময় মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Ad

কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, কাজী আব্দুল জাব্বার, হুমায়ুন কবির হাওলাদারসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রংপুর বিভাগের ৫ জেলার ২৩ জনকে আর্থিক অনুদান
রংপুর বিভাগের ৫ জেলার ২৩ জনকে আর্থিক অনুদান
১৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৫৯





এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫১:০৩


Follow Us