• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:১৭:২১ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

শাপলা গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২৭ জুলাই ২০২৬ দুপুর ০১:৪৩:০৭

শাপলা গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২৭ জুলাই সোমবার ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করার পর দুপুরে অভিযোগ আমলে নেন আদালত। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককে এই মামলার আসামি করা হয়েছে।

যদিও এই মামলায় গ্রেফতার রয়েছেন- সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ এই মামলার ৯ জন আসামি।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে প্রসিকিউশন এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পেয়েছে। তবে শনাক্ত করতে পেরেছে ৫৮ জনের পরিচয়।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
২৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:১২:১৩



জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
২৭ জুলাই ২০২৬ দুপুর ০২:১১:২৮






বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪

Follow Us