• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৪৩:৩৭ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

১২ জুলাই ২০২৬ রাত ০৮:৩৮:২৫

জামালপুরে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে প্রেম ঘটিত কারণে শিপন কাজী নামের এক যুবককে হত্যার দায়ে আরিফুল ইসলাম নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আলামত গোপনের দায়ে আরফিন আক্তার তিশা ও লাভলী বেগম নামের দুই নারীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১২ জুলাই রোববার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নেজাম উদ্দীন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার গফুর কাজীর ছেলে শিপন কাজীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে তাকে নির্মমভাবে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পরদিন ভোরে পরিত্যক্ত একটি শ্লাবের নিচ থেকে শিপনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানিয়েছেন, এই রায়ের সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা ন্যায় বিচার পেয়েছে বলে জানান। এই ধরনের রায় সমাজে কুকর্মের জন্য খুবই প্রয়োজন ছিল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৫৯




সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২৬


সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১০:১০

Follow Us