• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৫৫:৪৪ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

নতুন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

২ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৫:৩০

নতুন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক রিপোর্ট: সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

২ আগস্ট রোববার সকালে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিতে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যোগ দিলে তিনি তাদের এ আহ্বান জানান।

দেশ রূপন্তরের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার সকাল ৮টায় নতুন আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে উপস্থিত হন। আনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল তাদের সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান।

এর আগে গত ৩০ জুলাই বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন আইন কর্মকর্তাদের নিয়োগ দেয়। এতে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ