• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৭:৫৪ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

মানবতাবিরোধী অপরাধ

আমুসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৩:৪৫

আমুসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ২৪-র জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে এই মামলার পলাতক আসামি মির্জা আজমের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

২২ নভেম্বর রোববার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান।

আরও পড়ুন

গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য গ্রহণ

গত ৫ নভেম্বর এই মামলায় যে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয় তারা হলেন— সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এই ৭ আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:০৯