• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৫:৫৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

‘খাল খনন কর্মসূচির বাস্তবায়নে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে’

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৮:১৬

‘খাল খনন কর্মসূচির বাস্তবায়নে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে’
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারের খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

২২ নভেম্বর রোববার সকালে সেগুনবাগিচা মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দেশের মৎস্য চাহিদা ৪৯ লাখ মেট্রিক টন উল্লেখ করে মন্ত্রী বলেন, চাহিদা অনুপাতে দেশের মৎস্য উৎপাদন ৫১ লাখ মেট্রিক টন যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশ ও রফতানি করা হচ্ছে। সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন আরো সমৃদ্ধ হবে।

আরও পড়ুন

জ্ঞানকে উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

এদিকে, দেশে টেকসই মৎস্যখাতকে এগিয়ে নেওয়া, মৎস্যজীবীদের ক্ষমতায়ন করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রসার ঘটানোর প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব মৎস্য দিবস ২০২৬।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:০৯