• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০০:১৬ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৫:৪০

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে স্লিপার বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেন, শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে।

৯ সেপ্টেম্বর বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০-এ বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ লঙ্ঘন করে, তাহলে সেটা ৮০-সেকশন ৮৪ দ্বারা এগুলো শাস্তিযোগ্য অপরাধ, এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা।

এছাড়া সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ