• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:২০:১৪ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

৩০ জুলাই ২০২৬ সকাল ০৮:৫১:১৫

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

২৯ জুলাই বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ রেখে আদালত তার মক্কেলকে জামিন দিয়েছেন।

আইনজীবী আরও জানান, এর আগে হাইকোর্ট আরও তিনটি মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করায় বিষয়টি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
৩০ জুলাই ২০২৬ সকাল ১০:০৫:৪৮




জামিন পেলেন ব্যারিস্টার সুমন
জামিন পেলেন ব্যারিস্টার সুমন
৩০ জুলাই ২০২৬ সকাল ০৮:৫১:১৫




Follow Us